আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 8:53 am || প্রকাশের তারিখ: May 14, 2019, 7:28 am
তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত
নিউজ ডেস্ক:


তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে।

রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাইয়্যেদা আবিদা ফারহীনের মতে, নিহতদের মধ্যে বাংলাদেশির সংখ্যা আরো বেশি হতে পারে। লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যেতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই নৌকায় রওনা হয়। ভোরে তিউনিসিয়া উপকূলে আরেকটি ছোট নৌকায় তাদের ওঠানোর পর সেটি ডুবে যায়।



তিউনিসিয়ার জেলেরা সাগর থেকে ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এরমধ্যেও ১৪ জন বাংলাদেশি। ফারহীন জানান, আহত চার বাংলাদেশি এখন জারজিস শহরের এক হাসপাতালে ভর্তি আছে। তিউনিসিয়া রেড ক্রিসেন্ট বলেছে,, ওই নৌকায় ৮৫ থেকে ৯০ আরোহী ছিলেন। মৃত বাংলাদেশিদের অধিকাংশের বাড়ি সিলেট, মাদারীপুর ও নোয়াখালী জেলায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম