আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:35 pm || প্রকাশের তারিখ: January 21, 2020, 1:10 pm
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রনিক্স মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার কড়ইতলা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল ইসলাম (২২) নামের এক ইলেক্ট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মহিবুল ইসলাম সদর উপজেলার বিষয়খালী পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় বাবুল হোসেন নামের একজন জানান, মহিবুল ইসলাম কড়ইতলা এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করছিল। হটাৎ বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুসলিমা খাতুন বিষয়ট নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম