আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:51 am || প্রকাশের তারিখ: January 21, 2020, 4:23 pm
চরফ্যাসনে বাবুরহাট সড়ক নির্মাণ প্রকল্পে ৮৫০কোটি টাকা বরাদ্দ
ভোলা সংবাদদাতা।। ভোলার চরফ্যাসন-বাবুররহাট  মহাসড়ক নির্মাণ প্রকল্পে মঙ্গলবার একনেক সভায় ৮শ ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় চরফ্যাসন এলাকাজুড়ে উৎসবের আনন্দ বিরাজ করছে।

গত ৩০ অক্টোবর সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি চরফ্যাসনে বিশাল জনসভায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মন্ত্রীর কাছে  চরফ্যাসন বাবুরহাট আঞ্চলিক মহাসড়ক নির্মাণের দাবী করেন। সেতুমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সদয় সুপারিশক্রমে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় চরফ্যাসন-বাবুরহাট প্রকল্পের নির্মাণকাজে ৮শ ৫০ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।

একনেক সভায় প্রকল্পের অর্থবরাদ্দের খবর পাওয়ার পর চরফ্যাসনে সর্বত্র উৎসবের আনন্দ বইছে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম