আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 4:27 pm || প্রকাশের তারিখ: January 22, 2020, 2:46 pm
বেনাপোলে ফেন্সিডিল ও ভারতীয় বিভিন্ন মালামাল সহ আটক-১
বেনাপোল সংবাদদাতা।। যশোরের বেনাপোল দূর্গাপুর মেহগনি বাগান থেকে ২৭৭ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মালামালসহ মোঃ শফিকুল(২৮)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিকুল যশোরের কৃষ্ণমাটি পুলের হাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বুধবার(২২শে জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল,শাড়ী ও বিভিন্ন মালামাল সহ একজনকে আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপাল পোর্ট থানা দূর্গাপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল,শাড়ী,সুটিং শাড়ী ও বিভিন্ন মালামাল সহ শফিকুল নামে একজনকে আটক করি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম