আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 5, 2026, 12:25 pm || প্রকাশের তারিখ: January 22, 2020, 7:42 pm
কৃষিবিদ আবদুল মান্নানের স্মরণে নোবিপ্রবিতে দোয়া মাহফিল ও স্মরণ সভা
নোবিপ্রবি সংবাদদাতা।। কৃষিবিদ আবদুল মান্নানের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ( নোবিপ্রবি)দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী মোহাম্মদ মহসীন, অধ্যাপক  প্রফেসর ড. আতিকুর রহমান ভুঁইয়া,ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের সহযোগী  অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ড. আনিসুজ্জামান রিমন,কৃষি বিভাগের  সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, কৃষি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কৃষি বিভাগের  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষকবৃন্দ কৃষিবিদ আবদুল মান্নানের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেন এবং কৃষিতে আব্দুল মান্নানের অবদানের বিষয়ে আলোকপাত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম