প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: May 15, 2019, 4:16 am
জেলা প্রতিনিধি:
গ্যাস পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য আজ ও কাল সকাল থেকে ৮ ঘণ্টা করে নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
আজ বুধবার সকাল ৬টা থেকে বেলা ২ টা এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, কারিগরী কারণে এ সময়ের কিছুটা তারতম্যও হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।