আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: January 23, 2020, 7:31 am
বাড়ি যাওয়ার কথা বলে লঞ্চে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাড়ির যাওয়ার কথা বলে লঞ্চে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে নামায়নগঞ্জের এক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় সালাহউদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক যুবক ফতুল্লার পঞ্চবটির আমতলা এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়া সিদ্দিক আলীর ছেলে বলে জানা যায়।

গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় উপস্থিত হয়ে অভিযোগ জানালে ওই রাতেই সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার সকালে মামলা রুজু করা হয় অভিযুক্ত সালাউদ্দিনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়,  গেল ১১ জানুয়ারি চাঁদপুরের গ্রামে নিয়ে যাওয়ার কথা বলে লঞ্চের একটি কেবিন ভাড়া করে সালাহউদ্দিন। পরে কেবিনে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ওই যুবক। একইদিন চাঁদপুর থেকে ফেরার পথে আবারও তাকে ধর্ষণ করে। পরে কিশোরীকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় সালাউদ্দিন। কিন্তু সদরঘাট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এসে ওই কিশোরীকে রেখে কৌশলে পালিয়ে যায় সে। এরপর থেকে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সালাহউদ্দিন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম