প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: January 23, 2020, 7:37 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পদ্মাসেতুর ২২তম স্প্যান ‘ওয়ান-ই’ সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো ৩ হাজার ৩০০ মিটার।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্প্যান বসানো শেষ হয়। এর আগে, সকাল পৌনে ৯টার দিকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন বহন করে রওনা দেয়। সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের কাছে পৌঁছায় সকাল সোয়া ৯টার দিকে।