প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 3:09 pm || প্রকাশের তারিখ: January 23, 2020, 8:06 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একই ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো দুই ভাইবোন। বুধবার গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার বাটনাতলীর লিপিয়াপাড়ায় মেমং মারমা নামক অধিবাসীর সন্তান। নিহত দুই সহোদরের নাম মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬)।
মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে।