আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: January 23, 2020, 12:39 pm
আক্কেলপুর পৌর প্যানেল মেয়রের আয়োজনে  এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মহফিল
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আব্দুর রাহিম বাঁধন এর ব্যক্তিক উদ্যোগে পৌর ৩নং ওয়ার্ডের সকল এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আক্কেলপুর পৌর সদরের আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টার হলরুমে ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ, আক্কেলপুর পুরাতন বাজার বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, আক্কেলপুর সরকারি
মুজিবর রহমান কলেজের প্রভাষক মোঃ আব্দুল মতিন মোল্লা, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ্য ব্যবসায়ী মোঃ আবু কালাম, বিশিষ্ঠ্য ব্যবসায়ী রাব্বি চৌধুরী, শিক্ষক জাইদুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এ সময়ে এসএসসি/সমমান মোট ৪০ জন পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম