আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 3:14 pm || প্রকাশের তারিখ: January 23, 2020, 5:41 pm
আশুলিয়ায় পরিবহনে চাঁদা চাইতে গিয়ে সুপারভাইজারকে মারধর, মামলা
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় পরিবহনের এক সুপারভাইজারকে মারধরসহ একটি বাস ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আশুলিয়া থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করা।

মামলার আসামিরা হলেন-আব্দুল গণির ছেলে স্বপন (৪৫),সোহেল (২৫), রজব আলীর ছেলে তারেক (৪২), আব্দুল কুদ্দুসের ছেলে মাজেদ (৪৩) ও সাকিল (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন।

মামলা সুত্রে জানা যায়,গত রোববার বিকেল ৪ টার দিকে মৌমিতা ট্রান্সপোর্ট, সিয়াম ট্রান্সপোর্ট ও আশুলিয়া ক্লাসিক পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রাজু হোসেন এর নিকট ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত স্বপন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় তাদের গাড়িগুলো সড়কে চলতে পারবে না বলেও হুমকি দেয় তারা। পরে ঐ দিনই চাঁদা না পেয়ে একটি ল আশুলিয়া ক্লাসিক (ঢাকা-মেট্রো-ব- ১৫-৫৭-৯১) পরিবহনের গতিরোধ করে ভাংচুর চালায়।এসময় সুপারভাইজার রাজুসহ তার স্টাফরা বাধা দিতে গেলে তাদেরকে এলোপাথাড়ি ভাবে মারধর করে ১০ হাজার পাঁচশত টাকা নিয়ে পালিয়ে যায় পরিবহন চাঁদাবাজ স্বপন ও তার সহযোগীরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম