আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:52 pm || প্রকাশের তারিখ: January 24, 2020, 1:17 pm
ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ী এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপি'র একই স্থানে জনসভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
জানা  যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে দানারহাটে মাদ্রাসার ঈদগাহ মাঠে ২৩ জানুয়ারি দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও বিএনপির একই স্থানে সভা ডাকায় দুপুর দেড়টা থেকে রাত  রার টা পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ ও বিএনপি সভা একই স্থানে ডাকায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম