আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: January 25, 2020, 12:32 pm
রানীশংকৈল কাতিহার বাজারে ফের অতিরিক্ত টোল আদায়।
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুহাটের ইজারাদারকে কয়েক বার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরেও কমেনি গরু ছাগলের অতিরিক্ত টোল আদায় । ২৫ জানুয়ারি শনিবার দুপুরে  পশু হাটে প্রবেশ করে জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ২৭০  টাকা ও ছাগল প্রতি ১৩০  টাকা করে টোল তুলছেন ।

 কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদার তহিদুল ইসলাম । এ ব্যাপারে  তার সাথে কথা বললে তিনি বলেন অনেক টাকা লোকসানে আছি তাই এই বাড়তি টাকা নিতে হচ্ছে , জনগণের কাছে বাড়তি টাকা কেন তুলবেন এমন প্রশ্নে? তিনি বলেন অনেক টাকা জরিমানা খেয়েছি এটাকা কথা থেকে তুলব!

উল্লেখ্য যে  ঐ হাট ইজারাদারকে  জরিমানা করেছিলেন নির্বাহী ভ্রাম্যমাণ আদালত। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় হাট ইজারাদার এ ধরণের দূ:সাহস দেখিয়ে বার বার একই ঘটনা ঘটিয়ে চলেছে। বিষয়টা নিয়ে সাধারন জনগনের মাঝে বেশ ক্ষোভ প্রকাশ চলছে ,সরকারের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে প্রশাসনের মানুষকে দোষারোপ করছে অনেকে ।




আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম