আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:45 am || প্রকাশের তারিখ: January 25, 2020, 12:54 pm
ঝালকাঠিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে নিরাপদ খাদ্য আইনে দুই বেকারীর মালিককে দুই ধারায় মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকায় বেকারী খাবার নির্মাণকারী দুই প্রতিতিষ্ঠানে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিচালিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত এ অভিযান চালান। খাবারের প্যাকেটে উৎপাদান ও মেয়াদ তারিখ না থাকায় এ দন্ড প্রদান করা হয়, আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান ।

তিনি আরও জানান, এসময় শহরের লঞ্চঘাট এলকার সততা বেকারী মালিক মো: শাহ-আলমকে নিরাপদ খাদ্য আইনের ৩২ এর ক ও গ এর দুটি ধারায় ২ লাখ করে মোট ৪ লাখ অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে শহরের কাঠপট্টি এলাকায় চয়েজফুল বেকারীর মালিক এনামুল হাসানকে খাদ্য আইনের ৩২ এর (ক) ধারায় ২ লাখ টাকা অনাদায়ে ১০ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত।

সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট মো: এ এইচ এম ইমরানুর রহমান ও এএস এম তারেক শামস্ এ অভিযান পরিচালনা করেন বলেও জানান বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম