আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 2:05 pm || প্রকাশের তারিখ: January 25, 2020, 1:03 pm
সাতক্ষীরায় চলছে সিঙ্গারের ডিসকাউন্ট মেলা
খুলনা সংবাদদাতা।। সাতক্ষীরায় শুরু হয়েছে সিঙ্গারের ডিসকাউন্ট মেলা। শনিবার বেলা ১১টায় সিঙ্গারের সাতক্ষীরার সিঙ্গার প্লাস শো’রুমে ফুলফিতা কেটে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, দেশ টিভি, বিডি নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা রিপোর্টার আমিনা বিলকিস ময়না, শহর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সহ-সভাপতি শেখ আলমগীর হাসান, সাবেক পৌর

কাউন্সিলর ও আ’লীগ নেতা আনিস খান চৌধুরী বকুল, আ’লীগ নেতা ও ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনা করেন সিঙ্গারের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার ইমতিয়াজ বিন হোসাইন ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক অ্যাডভোকেট মো: কামরুজ্জামান বিপুল।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম