প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: January 25, 2020, 1:11 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটে এবার অ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে ডিবি পুলিশ। এসময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
আটককৃতরা হলেনঃ রংপুরের তহিগঞ্জ এলাকার মৃত তোমছের আলীর ছেলে আতিক হাসান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল কাদের মোল্লার ছেলে আইনাল হক (১৮)।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে নাগেশ্বরী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের সন্দেহ হলে তারা ধাওয়া করে কুলাঘাট এলাকায় অ্যাম্বুলেন্সটি জব্দ করেন। পরে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জনকে আটক করে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, জব্দকৃত অ্যাম্বুলেন্সটি কার নামে তা বের করা হচ্ছে। কাগজ অনুযায়ী অ্যাম্বুলেন্সের মালিকের ব্যবস্থা গ্রহণ করা হবে।