আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:30 pm || প্রকাশের তারিখ: May 15, 2019, 1:19 pm
স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি
বিশেষ প্রতিনিধি:


চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। পরে সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন রাষ্ট্রপতি। ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম