আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 6:48 pm || প্রকাশের তারিখ: January 26, 2020, 3:33 pm
নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে হাতিরঝিল বানাবে সাইফুদ্দিন
আমাদেরবাংলাওদশ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে আবর্জনা ও দখলমুক্ত করে এ নদীকে হাতিরঝিলের ন্যায় সাজাব। অনেক ভূমিদুস্য সরকারি জায়গা দখল করে রেখেছে, এগুলো দখলমুক্ত করা হবে। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হবে।

রোববার মৌচাক থেকে শুরু করে দিনব্যাপী লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও বেশকয়েকটি পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। নির্বাচিত হলে আমার প্রথম কাজই দুর্নীতি নির্মূলে জেহাদ করা। জাতীয় পার্টি কখনই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়িত নয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম