প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 9:23 pm || প্রকাশের তারিখ: January 26, 2020, 4:04 pm
মেহেরপুর সংবাদদাতা।। চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি। গত তিনদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। পুলিশ সুপারের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ।
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, সামান্য চেষ্টা করেছি মাত্র অসহায় কিছু মানুষদের শীত নিবারণের জন্য। এই শীতে তারা অত্যন্ত কষ্ট করছে। এই শীতে তাদের শীত নিবারণের জন্য অল্প কিছু করতে পেরে আমিও খুশি। আগামী কয়েকদিনের মধ্যে আবারও বিভিন্ন জায়গায় শীতার্তদের মাঝে আরও কম্বল বিতরণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।