আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: January 26, 2020, 4:41 pm
ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিটি নির্বাচনে সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ রোববার দুপুর আড়াইটায় ইশরাকের বাসায় বৈঠক হয়।

ইশরাক সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার সিটি নির্বাচনের সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে। এছাড়াও আজকে ওয়ারীতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ওনাকে জানিয়েছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম