আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 9:02 pm || প্রকাশের তারিখ: January 27, 2020, 7:11 am
দুমাসের শিশুকে হত্যা করে সেফটি ট্যাংকে ফেলে দিলেন মা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শিশুকন্যাকে হত্যার পর সেফটি ট্যঅংকে ফেলে দিয়েছেন মা। এ ঘটনায় মা সন্ধা জৈনাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটায় একটি বহুতল ভবনে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, এ দিন শিশুকন্যার আয়ার সঙ্গে বাড়িতেই ছিলেন মা সন্ধ্যা জৈন। দুপুরে আয়া ছাদে যান। কিছুক্ষণ পরে শ্বশুর এসে দেখেন পুত্রবধূ অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘরে শিশু নেই।

এর পর সন্ধ্যা সবাইকে জানায়, তার শিশুকে কেউ চুরি করে নিয়ে গেছে। অভিযোগ জানানো হয় থানায়।

এই সময় জানায়, ঘটনার তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক তথ্য পায় পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়েন মহিলা। পরে আসল ঘটনা জানতে পারে পুলিশ।

সন্ধ্যা জৈন জানায়, তিনি নিজেই দুই মাসের কন্যাসন্তানকে গলা টিপে হত্যা করেছেন। এর পরেই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় দুধের শিশুর মরদেহ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তানকে খুন করা হয়েছে। কন্যা সন্তান হওয়ার ‘হতাশা’ থেকে এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম