আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: May 15, 2019, 2:10 pm
সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ৩ বছরের জন্য বেসামরিক সরকার গঠনে একমত
নিউজ ডেস্ক:




সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ৩ বছরের জন্য বেসামরিক সরকার গঠনে একমত হয়েছে দেশটির সামরিক কাউন্সিল ও বিরোধীদলীয় জোট।

এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেনারেল ইয়াসের আল-আতা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে সামরিক কাউন্সিল ও বিরোধীদলীয় জোট। সামরিক কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সরকার পরিচালনায় বিরোধীদলীয় জোটের হাতে দুই-তৃতীয়াংশ আসনের নিয়ন্ত্রন থাকবে। গেলো এপ্রিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচুত্য করে সামরিক কাউন্সিলের মধ্যমে দুই বছরের জন্য দেশের দায়িত্বভার গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। তবে দেশটির জনগন বেসামরিক সরকারের জন্য আন্দোলন করে আসছিলো। তার পরিপেক্ষিতে আজ এই সিদ্ধান্ত আসল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম