প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 6:21 pm || প্রকাশের তারিখ: January 27, 2020, 8:56 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর ওয়ারির বলধা গার্ডেনের পাশে পিকআপ চাপায় আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ওয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বলধা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে পিকআপ আবিরকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আবির ওয়ারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাসা জয়কালী মন্দির এলাকায়।
এদিকে আবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিক্ষোভ শুরু হয়। তার মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা যাত্রাবাড়ী-বঙ্গভবন সড়ক বন্ধ করে বিক্ষোভ করে। তারা এই ঘটনার বিচার দাবি করে।