আমাদেরবাংলাদেশ ডেস্ক।। লক্ষ্মীপুর ও বগুড়া জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি স্থাপনের খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রীসভায়। যার ফলে জেলার নাম অনুযায়ী দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির নামকরন করা হয়েছে যথাক্রমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলো ওই দুই জেলায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হলেও এখন স্থান নির্বাচন করা হয়নি।
দুই বিশ্ববিদ্যালয়ের আইনেই ৫৫টি করে ধারা রয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় অ্যাকাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারায় অর্থ কমিটি সংশ্লিষ্ট বিধান রয়েছে।
এ দুই আইনের আলোকে ২১টি অনুচ্ছেদ সংবলিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের ফাঁকে সংযুক্ত করা আছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৪৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম