প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 3:55 am || প্রকাশের তারিখ: January 28, 2020, 8:21 am
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির রাজাপুরে দাখিল পরীক্ষার্থী ছোট ভাই আব্দুল্লাহর দায়ের কোপে কলেজছাত্র বড় ভাই আব্দুর রহমান নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯.৩০ এর দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রহমান স্থানীয় বাসিন্দা আবু বকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনায় বাকবিতান্ডা একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে আব্দুর রহমানকে কোপ দেয় ছোট ভাই আব্দুল্লাহ। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘাতক আব্দুল্লাহকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান চলছে। সামান্য বিষয় না-কি অন্য কোনো কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আ/রিফাত