আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 1:42 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 8:51 am
নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। উপজেলার পাটোয়ার হাজি বাড়ি জামে মসজিদে সোমবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওই ইমামের নাম মাওলানা আবদুল বারী (৫৫)। তিনি একই গ্রামের মুন্সি বাড়ির মরহুম আমান উল্লাহ মুন্সির দ্বিতীয় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওলানা আবদুল বারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এশার নামাজে ইমামতি শুরু করেন। প্রথম রাকাআত শেষে দ্বিতীয় রাকাআতে রুকু শেষ হওয়ার প্রাক্কালেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুসল্লিরা তার লাশ বাড়ি নিয়ে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম