প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 9:27 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সম্পদের তথ্য বিবরণী দাখিল না করায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ এ রায় দেন।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ ২৩ জনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক।