প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 3:46 am || প্রকাশের তারিখ: January 28, 2020, 9:46 am
নিজস্ব প্রতিবেদক।। আগামী ১ লা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে। কেন্দ্রে গিয়ে যেন ভাটারদের কোনরকম ঝামেলা পোহাতে না হয় সেজন্য ডেমো ভোটের মাধ্যমে ইভিএম সম্পর্কে সাধারন জনগনকে আগ্রহী করতে ধারণা দিচ্ছেন কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা বললেন, এ পদ্ধতি সহজ এবং ঝামেলামুক্ত। ইভিএমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড এবং আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দেয়ায় জালিয়াতির সুযোগ কম বলে জানান কর্মকর্তারা।
সব বিতর্ক ছাপিয়ে প্রথমবারের মতো কোনো স্থানীয় সরকার নির্বাচনের শতভাগ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইভিএম পদ্ধতিতে।