আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 1:42 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 10:11 am
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রাকিব হোসেনের নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত রাকিব হোসেন। অভিযুক্ত রাকিব হোসেন  একই এলাকার মহসিনের ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চর হাছান গ্রামের ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবন্ধী শিশু ও রাকিব একই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।  রাকিব স্থানীয় একটি হাসপাতালে চাকরি করে। আজ সকালে রাকিব তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে চকলেটের লোভ দেখিয়ে তার বাড়ি নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে যায় রাকিব। এরপর শিশুটি ঘর থেকে বের হয়ে ইঙ্গিতের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয় বাসিন্দা ও পরে পুলিশের সহযোগিতায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত রাকিবকের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম