আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 1:42 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 10:24 am
দক্ষ জনশক্তি তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, মংলা সমুদ্রবন্দর ড্রেজিং ও সংস্কার, রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পসহ ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে আটটি নতুন ও একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নার।

তিনি বলেন, রাজস্ব খাত থেকে ৪ হাজার ২৪৯ কোটি ৯ লাখ টাকা, সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৫কোটি ৬৮ লাখ টাকা ও বিদেশী অনুদান হিসেবে আসবে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম