আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 1:43 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 10:16 am
জাতিসংঘের প্রতিনিধি নারী সংসদ সদস্যদের নিয়ে সেমিনার করার আগ্রহ প্রকাশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নারী সংসদ সদস্যদের নিয়ে সেমিনার করার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘের উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শকো ইশিকাওয়া। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি। সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে স্পিকার ও জাতিসংঘের প্রতিনিধি বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃ-ত্যু ও শিশুমৃ-ত্যু হার হ্রাস, যুব উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।এসময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি মানবসম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম