আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 1:43 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 10:23 am
পাঁচটি শূন্য  সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে বৈঠকে ইসি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে নির্বাচন কমিশনের এ ৬০তম সভা শুরু হয়।
সভার আলোচ্যসূচিতে রয়েছে- একাদশ জাতীয় সংসদের ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬ ও গাইবান্ধা-৩ শূন্য আসনের নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি।এদিকে সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম