আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 11:39 am || প্রকাশের তারিখ: January 28, 2020, 11:31 am
নির্বাচনের আমরা চাই  সুষ্ঠু পরিবেশ যেন নষ্ট না হয়: তাপস
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ঢাকাবাসী উন্মুখ হয়ে আছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে।তিনি বলেন, আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা যেখানেই গণসংযোগ করছি না কেন আমরা সব জায়গায় ঢাকাবাসীর স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার থেকে রাজারবাগ পুলিশ লাইন্সের উল্টো দিক থেকে নির্বাচনী প্রচার শুরু করে এসব কথা বলেন তাপস।ভোটারদেরন উদ্দেশ্য করে তাপস বলেন, আমি ঢাকাবাসীর প্রতি আহবান করব, তারা যাতে সজাগ থাকেন। কেউ যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রায় প্রয়োগের মাধ্যমে তার জবাব দেন।
এরপর শাহজাহানপুর ১১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডে দুপুর পর্যন্ত গণসংযোগ করেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় ওই এলাকার মানুষ ও বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের হাতে লিফলেট দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গণসংযোগ কালে তিনি কেন যোগ্য তা জনগণের কাছে তুলে ধরেন তাপস। এ ছাড়া আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রতি দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম