আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 12:27 pm || প্রকাশের তারিখ: January 28, 2020, 11:46 am
রাজধানীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ওমর ফারুক নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তর যাত্রাবাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ওমর ফারুক একটি আইটি ফার্মে চাকরি করতেন। তিনি সকালে সায়েদাবাদ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, প্রথমে একটি বাস ওমর ফারুকের মোটরসাইকেলে ধাক্কায় দেয়। তিনি নিচে পড়ে গেলে আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওমর ফারুক। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়দের সহায়তায় বাস দুটিকে জব্দ করা হয়। আটক করা হয়েছে বাসের চালকেও। এ ঘটনায় নিহতের মামা আবু নোমান যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম