আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 10:17 am || প্রকাশের তারিখ: January 29, 2020, 6:49 pm
শার্শার নাভারণে জাহাঙ্গীর আলম মন্তেষা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
শার্শা(যশোর)সংবাদদাতা।। যশোরের শার্শায় নাভারণে মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শার্শা উপজেলা নাভারণ কাজিবেড় গ্রামে ঈদগা মাঠে নাভারন ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। খেলা ৮টি দল পর্যায় ক্রমে অংশ গ্রহণ করে । উক্ত খেলায় প্রথম পুরুস্কার ৩০হাজার টাকা দ্বিতীয় পুরুস্কার ২০হাজার টাকা।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান,, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বেনাপোল পোট থানা অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগে সহ সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম‍্যান মেহেদী হাসান বেনাপোল ইউনিয়নের চেয়ারম‍্যান বজলুর রহমান,বাগাআচড়া ইউনিয়ানের চেয়ারম‍্যান ইলিয়াছ কবির বকুল, খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক সেলিম রেজা মেহেদী হাসান গগা,সাইফুল ইসলাম এবং এলাকার নেতৃবৃন্দ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম