আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 2:49 am || প্রকাশের তারিখ: May 16, 2019, 9:40 am
যশোর বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
মোঃ আসাদুর রহমান,বেনাপোল প্রতিনিধি ঃ

যশোরে বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রেশের অভিযোগে বাংলাদেশি দুই লাখ টাকাসহ অর্জুন বিশ্বাস (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। \

বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগুনার বঁনগা গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে। বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, বেনাপোল সাদিপুর সড়ক থেকে সন্দেহভাজন ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম