আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 11:46 pm || প্রকাশের তারিখ: January 30, 2020, 5:26 am
শার্শার গোগা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ম্যান্ডাফ হাঁস আটক
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় ৪৯ টি ম্যান্ডাফ জাতের বিরল প্রজাতির হাঁস আটক করেছে বিজিবি। বুধবার(২৯) জানুয়ারী বিকাল ৫টার সময় গোগা সীমান্ত ফাঁড়ীর বিজিবি জোয়ানরা হাসগুলি আটক করে।

২১ বিজিবি গোগা ক্যাম্প ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা নয়াকোনা মোড় সংলগ্ন মাঠে পানির পাম্পের পাকাঁ ঘরের ভিতর থেকে ম্যান্ডাফ প্রজাতির ৪৯ টি হাসঁ জব্দ করা হয়েছে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
ম্যান্ডাফ হাসঁ গুলো ২১ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম