আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 9:12 am || প্রকাশের তারিখ: January 30, 2020, 7:32 am
পাইকগাছায় ইট ভাঁটা বন্ধ ও সড়কে ট্রলি বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছা সংবাদদাতা।। পাইকগাছায় ইট ভাঁটা বন্ধ ও সড়কে নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলার চাঁদখালী ইউপির শাহপাড়া কপোতাক্ষী স্কুলের সামনে কয়রা-পাইকগাছা মেইন সড়কে জনবসতীপূর্ণ এলাকায় দু’টি ইট ভাটা বন্ধ ও সড়কে নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবীতে কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয় ও শাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, শত শত এলাকাবাসী মানববন্ধন করেছে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন স্কুলের সভাপতি আঃ সালাম খান, প্রানেল চেয়ারম্যান এস এম আওসানউল্লাহ, শিক্ষক কনক চন্দ্র, শিক্ষার্থী শেখ তুষার, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, আজিজুর রহমান, রফিক খান, প্রমুখ।।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম