আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:30 pm || প্রকাশের তারিখ: May 16, 2019, 2:38 pm
বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ না করতে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি
বিশেষ প্রতিনিধি:


বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ করা থেকে গণমাধ্যমকে বিরত থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে হাইকোর্টের বিচারাধীন মামলা নিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ অবস্থায়, এখন থেকে গণমাধ্যমকে, বিচারাধীন মামলা বিষয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম