আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 9:11 am || প্রকাশের তারিখ: January 30, 2020, 11:35 am
সীমান্তে বিএসএফ’র নির্যাতনে নিহতের লাশ ৮ দিন পর বেনাপোল দিয়ে হস্তান্তর
বিশেষ প্রতিনিধি।।  যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক ব‍্যক্তিকে ভারতীয় বিএসএফ কর্তৃক পিটিয়ে হত্যা করা হয়। তার লাশটি ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ ।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় লাশটি হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তর বিষয়টি অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে । উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন। নিহত হানিফ আলী শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম