আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 3:11 am || প্রকাশের তারিখ: January 30, 2020, 6:55 pm
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি
ইবি সংবাদদাতা।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ৷ কুষ্টিয়া জেলা ও ঝিনাইদহ জেলা শাখার কমিটির নেতারাও শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সংঠনটির নেতাকর্মীরা।

এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সংগঠনটির ইবি শাখা কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরিফিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ারুল হক।

আরো উপস্থিত ছিলেন শামসুল ইসলাম জোহা, আব্দুর রশিদ বকুল, মীর মোর্শেদুর রহমান, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম জিল্লু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক আমানুর রহমানসহ প্রায় দুই শতাদিক শিক্ষক- কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম