আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 7:47 am || প্রকাশের তারিখ: January 31, 2020, 8:37 am
কোদালপুর -১নংসরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শরীয়তপুর সংবাদদাতা।। শরীয়তপুর জেলার গোসাইরহাট  উপজেলার কোদালপুর-১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৩০ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার  দিনব্যাপী বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।

কোদালপুর-১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা (মিন্টু) সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালপুর ইউনিয়ন চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. মিজানুর রহমান।

তিনি অনুষ্ঠান উদ্বোধন করে তার মুল্যবান বক্তব্য পেশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানউন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছে,  শিক্ষার্থীর ভবিষ্যৎ এর জন্য যত রকম উদ্ধোগ নেওয়া প্রয়োজন সকল উদ্ধোগ নিচ্ছে বর্তমান সরকার।

তিনি অভিভাবক ও এলাকার সকলকে নিজের সন্তানকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া অত্যতন্ত প্রয়োজন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তাহের সরদার। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. নাইমুর কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র এলাকার সন্তান কাঞ্চন রুবেল ও ইমরান সরদার। উপস্থাপন করেন বিন-ইয়ামিন (নিরব)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম