আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: January 31, 2020, 8:57 am
চীনে আটকে পড়াদের ফেরতে বিকেল বিশেষ ফ্লাইট পাঠাবে বাংলাদেশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের উহান থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ ৩৬১ জনকে  ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট যাচ্ছে। বিকেল ৫টায় বিশেষ ফ্লাইটটি চীনের উদ্দেশে যাত্রা করবে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত ছিলাম আগে থেকেই। চীন সরকারকেও আমরা জানিয়েছিলাম। তারা অনুমতি দিয়েছে, আমরা এখন সেখান থেকে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারি।তিনি বলেন, আজ (শুক্রবার) বিকেল ৫টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট যাবে উহানে।

সেখান থেকে বাংলাদেশিদের নিয়ে আসা হবে এই ফ্লাইটে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর নাগাদ ফ্লাইটটি ঢাকা নামবে। দেশে পৌঁছানোর পর এসব বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে ‘কোয়ারেনটাইন’ ইউনিটে রাখা হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান থেকে মোট ৩৬১ জন বাংলাদেশি ফিরবে বিশেষ ফ্লাইটে করে। এর মধ্যে শিক্ষার্থীদের পরিবারের সদস্য রয়েছেন ১৮ জন, শিশু রয়েছে দুইটি। বাকিরা সব শিক্ষার্থী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম