আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 12:44 pm || প্রকাশের তারিখ: May 16, 2019, 3:04 pm
হ্যাকারের কবলে হোয়াটসঅ্যাপ!
নিউজ ডেস্ক:

হ্যাকারের কবলে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। এ মাসের শুরুর দিকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে নিশ্চিত করা হয়েছে।

সুরক্ষিত যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপের কিছু ত্রুটির কারণে হ্যাকাররা বিভিন্ন ডিভাইস ও নজরদারি সফটওয়্যার ব্যবহারকারীদের ফোনে ইনস্টল করতে সক্ষম হয়।

তবে, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিছুসংখ্যক ব্যবহারকারীকে লক্ষ্য করে ওই অ্যাকাউন্টগুলোতে সাইবার হামলা চালানো হয়েছিল। তারা এ ত্রুটি গত শুক্রবার সমাধান করেছেন। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সোমবার ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করার আহ্বান জানিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম