প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 7:48 am || প্রকাশের তারিখ: January 31, 2020, 12:55 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় রয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমেদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গত বেশ কয়েকদিন যাবত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের দারে দারে গিয়ে নৌকা প্রতীকের জয়ের লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ভোট প্রার্থনা করছেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমেদ।
উল্লেখ্য আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী শেখ ফজলে নুর তাপসের সাথে গণসংযোগ কালে নৌকাকে বিজয়ী করার জন্য ভোটারদের আহবান জানান।