আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 6:38 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 3:42 am
যশোর বেনাপোলে ৮৫ পিস ইলিশ মাছসহ ৬ ভারতীয় নাগরিক আটক
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্তে পোর্ট থানা পুলিশের অভিযানে ৮৫ পিস ইলিশ মাছ সহ ৬ ভারতীয় নাগরিক আটক। আটককৃতরা হলেন, শান্তু দাস (৪০) পিতাঃ অশোক দাস, বিপ্লব বিশ্বাস (৩১) পিতাঃ নিরমল বিশ্বাস, তারক হালদান (২৮) পিতাঃ পরিতোষ হালদার, দিববেন্দু সরকার (২৮) পিতাঃ দীপক সরকার, মিঠুন বিশ্বাস (২৬) পিতাঃ মৃনাল বিশ্বাস, বিকাশ রায় (২৩) পিতাঃ সুকুমার রায়। আটক আসামীদের বাড়ি ভারতের বনগাঁর বিভিন্ন এলাকায়।

শুক্রবার (৩১শে জানুয়ারী) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়া মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ৬ জন ভারতীয় নাগরিক সহ স্কুল ব্যাগের মধ্য থেকে ৮৫ পিস ইলিশ মাছ উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম