আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:50 pm || প্রকাশের তারিখ: January 31, 2020, 5:50 pm
মহান ব্যাক্তিদের অনুসরন করে নতুন প্রজন্মকে আলোকিত হতে হবেঃ এসপি বিল্পব কুমার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুগে যুগে যারা বাংলাদেশকে আলোকিত করেছে তাদের কর্ম অনুসরণের মাধ্যমে তরুন সমাজকে আলোকিত হওয়া আহ্বান জানিয়েছেন রংপুর পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বর্তমান তরুন প্রজন্মের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসপি বিপ্লব বলেন, ‘সমাজ, দেশ ও জাতির উন্নতিতে আলোকিত মানুষ দরকার। আলোকিত মানুষ ছাড়া সমাজের উন্নতি হয় না। সমাজ উন্নত না হলে দেশও পিছিয়ে থাকবে।’এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, শেরেবাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দীসহ আলোকিত মানুষদের জীবনের গল্প জানতে বেশি বেশি বই পড়তে শিশু-কিশোরদের উৎসাহিত করেন তিনি।

‘নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান! উচ্চ কণ্ঠে উচ্চার আজ- মানুষ মহীয়ান’ স্লোগানে শুরু হওয়া দুইদিনের এই সাংস্কৃতিক উৎসবে বিশেষ অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বিকেল থেকে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। উৎসবে সন্ধ্যায় রয়েছে দেশীয় ও ভারতীয় শিল্পীদের সমন্বয়ে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম