আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:54 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 6:43 am
পরিবেশ নিয়ে সিটি নির্বাচনের আমি সন্তুষ্ট: সিইসি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরা আইইএস কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এমনটাই তিনি বলেন।
কম ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের নূরুল হুদা বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের। সুষ্ঠু টরিবেশে ভোট হচ্ছে জানিয়ে সিইসি বলেন, সব প্রার্থীর কাছে অনুরোধ করবো তারা যেন কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম