আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:08 pm || প্রকাশের তারিখ: February 1, 2020, 8:30 am
জয়পুরহাট পুলিশ লাইনস্ একাডেমীর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট পুলিশ লাইনস্ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ব্যাচ পরিয়ে বরণ করে একাডেমীর শিক্ষার্থীরা।

পরে পুলিশ লাইনস্ একাডেমীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ,পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমীর নির্বাহী কমিটির সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম)।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।
শনিবার সকাল ১০ থেকে বেলা সারে এগারোটা পর্যন্ত একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে লং জাম্ফ, মোরগ লড়াই, দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গোলাপ হোসেন, জয়পুরহাট টেলিভিশন রির্পোটাস্ ইউনিটির সভাপতি আব্দুল আলীমসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম