আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:54 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 8:35 am
আঙুলের ছাপ মেলেনি সিইসির
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আঙুলের ছাপ না মেলায় পরিচয়পত্র দিয়ে ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস মডেল স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, সিইসি কে এম নুরুল হুদা ভোট দিতে গেলে তাঁর আঙুল স্ক্যান করা হয়। তবে তা মেশিনে মেলেনি। এরপর তিনি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা।

ইভিএমে অনেকে ভোট দিতে পারছেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইভিএমে ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। আইডি কার্ড দেখতে পারে, পুরোনো কার্ড দেখাতে পারে। নম্বর মেলালে ছবি আসবে, ভোট দিতে পারবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম